ঢাকাTuesday , 6 November 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

রোভারিংয়ের শতবর্ষ উপলক্ষ্যে সাইকেল র‌্যালিতে সাতক্ষীরার ৭ রোভার

admin ঢাকা
আপডেট: 6 November 2018, 20:56

রোভারিংয়ের শতবর্ষ উদযাপন উপলক্ষ্যে দেশব্যাপী সাইকেল র‌্যালির অংশ হিসেবে সাতক্ষীরা জেলা থেকে ৭ জন রোভার ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় সার্কিট হাউজ থেকে তারা যাত্রা শুরু করেন। সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা রোভারের সভাপতি এসএম মোস্তফা কামাল এ র‌্যালির উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন ডিডিএলজি শাহ আব্দুল সাদী, জেলা রোভারের কমিশনার এএসএম আব্দুর রশিদ, সম্পাদক এসএম আসাদুজ্জামান, কোষাধ্যক্ষ ইমদাদুল হক, রোভার নেতা বিশ^জিৎ মন্ডলসহ বিভিন্ন কলেজের রোভার ও গার্লস-ইন-রোভারবৃন্দ।
সাইকেল র‌্যালিতে অংশগ্রহণকারী রোভাররা হলেন, পিএস কামরুজ্জামান, পিএস আরাফাত রহমান, পিএস ইন্দ্রনীল ঘোষ, পিএস সাবিউর রহমান, আবু সাঈদ, সানোয়ার হোসেন ও ইয়াছিন।
রোভাররা সাইকেলে যশোর, মাগুরা, গোয়ালন্দ, মানিকগঞ্জ, সাভার হয়ে আগামী ৯ নভেম্বর ঢাকা কলেজ ময়দানে পৌঁছাবে। জেলা প্রশাসক র‌্যালিতে অংশগ্রহণকারী রোভারদের সফালতা কামনা করেন। প্রেস বিজ্ঞপ্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *