ঢাকাTuesday , 6 November 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটা কেবিএ কলেজে দেশীয়পণ্য ক্রয়ে উদ্বুদ্ধকরণে আলোচনা

admin ঢাকা
আপডেট: 6 November 2018, 20:52

সাইফুল ইসলাম, সখিপুর: ‘আমি ভালবাসি আমার পণ্য, আমি ভালবাসি আমার দেশ, মেড-ইন বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে দেশীয়পণ্য ক্রয়ে উদ্বুদ্ধকরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬অক্টোবর) দেবহাটার সরকারি খানবাহাদুর আহছানউল্লা কলেজ হল রুমে দেশীপণ্য ক্রয়ের আন্দোলন বাংলাদেশ এই আলোচনা সভার আয়োজন করে।
সভায় অধ্যক্ষ রিয়াজুল ইসলামের সভাপতিত্বে ও শিক্ষক আবু তালেবের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউ.পি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন দেশীপণ্য ক্রয়ের আন্দোলন বাংলাদেশ’র চেয়ারম্যান জাহেদুল করিম মিয়াজী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জীব বিজ্ঞান বিভাগের প্রধান আজহারুল ইসলাম, রসায়ন বিভাগের স্বপন কুমার ও উপজেলা ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান সবুজ।
এছাড়াও উপস্থিত ছিলেন কলেজ শিক্ষক জাহাঙ্গীর আলম, কলেজ ছাত্রলীগের সভাপতি সাইদুর রহমান তন্ময়, পারলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, মিঠু আহমেদসহ স্কুল-কলেজের ছাত্রছাত্রীবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *