ঢাকাMonday , 5 November 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

চুকনগরে সাংবাদিক আব্দুস সালাম সন্ত্রাসী হামলার শিকার

admin ঢাকা
আপডেট: 5 November 2018, 23:40

চুকনগর (খুলনা) প্রতিনিধি: চুকনগরের সাংবাদিক শেখ আব্দুস সালাম সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। এতে তিনি মাথায় মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়েছেন। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার (৪ নভেম্বর) রাতে উপজেলার কাঁঠালতলা বাজারে তিনি এ হামলার শিকার হন।
পুলিশ জানিয়েছে, ক্রিকেট খেলাকে কেন্দ্র করে রোববার সন্ধ্যায় কাঁঠালতলা বাজারে দু’পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। সাংবাদিক শেখ আব্দুস সালাম বিষয়টি নিরসনের চেষ্টা করেন। একপর্যায় একটি পক্ষ পিছন দিক থেকে তার মাথায় আঘাত করে। এতে তার মাথা ফেটে যায়। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় বাজারে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে স্থানীয় চেয়ারম্যান, পুলিশ ও বাজার কমিটির নেতৃবৃন্দের উপস্থিতিতে ঘটনার শান্তিপূর্ণ মীমাংসার আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়। এদিকে এ সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি প্রদান করেছেন চুকনগর প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ। বিবৃতিদাতারা হলেন- সিনিয়র সাংবাদিক কবি ইব্রাহিম রেজা, চুকনগর প্রেসক্লাবের সভাপতি এম রুহুল আমীন, গৌতম রাহা, শংকর ঘোষ, গাজী আব্দুল কুদ্দুস, এম এ জলিল, ইব্রাহিম হোসেন, বি এম ফিরোজ হোসেন, ইমরান হুসাইন, সুমন ব্রহ্ম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *