ঢাকাMonday , 5 November 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

তালায় ব্যবসায়ীকে উচ্ছেদের অভিযোগ

admin ঢাকা
আপডেট: 5 November 2018, 23:35

তালা প্রতিনিধি: তালায় ইজারাকৃত জমি থেকে এক ব্যবসায়ীকে উচ্ছেদের অভিযোগ পাওয়া গেছে।
সূত্র জানায়, তালার খলিলনগরের প্রসাদপুর গ্রামের ভূমিহীন কুদ্দুস মোড়ল খলিলনগর মৌজার ১নং খাস খতিয়ানের ১৯৯ দাগের মধ্য থেকে ১৭.৮৩ বর্গ মিটার জায়গা প্রশাসনের কাছ থেকে নিয়মানুযায়ী বন্দোবস্ত পেয়ে সেখানে দোকান ঘর নির্মাণ করেন। একপর্যায় জায়গাটি খলিলনগর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় কর্তৃপক্ষ তাদের বলে দাবি করে। তারা বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে নিয়ে ঘরটি ভেঙে গুড়িয়ে দেন। বৈধ কাগজ-পত্র থাকা সত্ত্বেও জীবিকা নির্বাহের একমাত্র অবলম্বন দোকানটি ভেঙে দেওয়ায় অসহায় কুদ্দুসের পরিবার বেকায়দায় পড়েছে।
এ ব্যাপারে স্কুলের প্রধান শিক্ষক রেজোয়ান উল্লাহর নিকট জানতে চাইলে তিনি পরে কথা বলছেন বলে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন। কিন্তু পরে আর ফোন রিসিভ করেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *