ঢাকাMonday , 5 November 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মণিরামপুরে আহত নির্মাণ শ্রমিক হাসান অবশেষে মারা গেছেন

admin ঢাকা
আপডেট: 5 November 2018, 23:34

মণিরামপুর (যশোর) প্রতিনিধি: যশোরের মণিরামপুরে বহুতল ভবনের তিন তলায় কাজ করতে গিয়ে পড়ে আহত নির্মাণ শ্রমিক মেহেদী হাসান (৩০) অবশেষে মারা গেছেন। তিনি মণিরামপুর উপজেলার কদমবাড়িয়া গ্রামের মাদ্রাসার শিক্ষক নূর মোহম্মদ কারীর ছেলে।
নিহতের স্বজনরা জানান, রোববার (৪ নভেম্বর) যশোর জেনারেল হাসপাতাল সংলগ্নে একটি বাড়ির তিনতলার ছাদে কাজ করছিলেন মেহেদী। বিকেল সাড়ে চারটার দিকে অসাবধানতাবশত তিনি পড়ে যান। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হওয়ায় সন্ধ্যার পরে চিকিৎসকরা তাকে ঢাকায় রেফার করেন। ঢাকায় নেওয়ার পথে রাত দশটার দিকে গোয়ালন্দঘাট এলাকায় মারা যান তিনি। সোমবার তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *