ঢাকাMonday , 5 November 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মণিরামপুরে প্রশ্নপত্র ফাঁস চক্রের ২ সদস্য আটক

admin ঢাকা
আপডেট: 5 November 2018, 23:33

মণিরামপুর (যশোর) প্রতিনিধি: মণিরামপুরে ডিবি পুলিশ অভিযান চালিয়ে প্রশ্নপত্র ফাঁস চক্রের দুই সদস্যকে আটক করেছে। আটককৃতরা হলেন, পৌর শহরের জামান টেলিকমের মালিক তাহেরপুর গ্রামের মাস্টারপাড়ায় বসবাসরত হাদিউজ্জামান ও একই গ্রামের মৃত অসিত মিত্রের ছেলে কৃষ্ণ মিত্র।
শনিবার (৩ নভেম্বর) রাত পৌনে ১১টার দিকে পৌর শহর থেকে তাদেরকে আটক করা হয়। যশোর ডিবি পুলিশের ওসি মনিরুজ্জামান বলেন, আটকদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার প্রস্তুতি চলছে। তিনি জানান, আটক দুই সদস্যসহ তাদের চক্রের সদস্যরা অনেক আগে থেকে মোবাইল ফেসবুকের মাধ্যমে আগে টাকা, পরে প্রশ্ন দেয়া হবে, একথা বলে বিভিন্ন জনের কাছ থেকে অর্থ হাতিয়ে আসছিল। এমন অভিযোগের ভিত্তিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাদের দুই সদস্যকে আটক করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *