ঢাকাMonday , 5 November 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে পাঁচ দিনব্যাপী শ্রীশ্রী শ্যামা কালী পূজা শুরু আজ

admin
November 5, 2018 11:20 pm
Link Copied!

শেখ শাওন আহমেদ সোহাগ, কালিগঞ্জ: “ওঁ শ্রী শ্রী শিবায় নমঃ, ওঁ জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রাকালী কপালিনী, দুর্গা শিখা ক্ষমা ধাত্রী স্বস্তা স্বধা নমোহস্ততে” প্রতিপাদ্যকে সামনে রেখে কালিগঞ্জের কুশুলিয়া ইউনিয়নের জিরণগাছা যুব সংঘের উদ্যোগে ও জিরণগাছা হাটখোলা সর্বজনীন দুর্গা মন্দিরের আয়োজনে পাঁচ দিনব্যাপী ৫ম তম শ্রীশ্রী শ্যামা কালী পূজা শুরু হবে আজ।
জিরণগাছা যুব সংঘের সভাপতি সুভেন্দু মন্ডল ও সাধারণ সম্পাদক দীপক কুমার মন্ডল জানান, মঙ্গলবার (৬ নভেম্বর) রাত ১২টা থেকে সারা রাতব্যাপী মাতৃমন্দিরে সর্বজনীন শ্রী শ্রী শ্যামা কালী পূজা, অর্চনা, ভোগ, আরতি, পুষ্পাঞ্জলি প্রদান, প্রসাদ বিতরণ ও আলোকসজ্জ্বা প্রদর্শনী হবে।
এছাড়া ৭ নভেম্বর, বুধবার আলোকসজ্জ্বা, ৮ নভেম্বর সন্ধ্যায় বিচিত্রানুষ্ঠানের আয়োজন করা হবে।
আগামী ৯ নভেম্বর, শুক্রবার সন্ধ্যায় নৃত্যসঙ্গীত এবং র‌্যাফেল ড্র, ১০ নভেম্বর সন্ধ্যায় আলোকসজ্জ্বা শেষে প্রতিমা বিসর্জন করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।