ঢাকাFriday , 27 July 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাটকেলঘাটায় স্কুল ছাত্রীকে ধর্ষণ, ধর্ষক গ্রেফতার

admin ঢাকা
আপডেট: 27 July 2018, 17:17

পাটকেলঘাটা প্রতিনিধি: পাটকেলঘাটায় দ্বিতীয় শ্রেণির এক স্কুল ছাত্রী ধর্ষণের অভিযোগে ধর্ষক পরিমল বিশ্বাসকে (৬০) গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত পরিমল বিশ্বাস তালা উপজেলার পাটকেলঘাটা থানার লালচন্দ্রপুর গ্রামের মৃত নিতাই চন্দ্র বিশ^াসের ছেলে। এদিকে, গুরুতর অসুস্থ অবস্থায় শিশুটিকে বৃহস্পতিবার সন্ধ্যায় সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এর আগে গত মঙ্গলবার দুপুরে লালচন্দ্রপুর গ্রামে এই ধর্ষনের ঘটনা ঘটে।
ধর্ষণের শিকার শিশুটির মামা আবুল কালাম জানান, গত মঙ্গলবার দুপুরে শিশুটি স্কুল থেকে বাড়িতে আসার পর তার মা-বাবা বাড়িতে না থাকার সুযোগে পরিমল বিশ্বাস তাকে বাড়ির পাশে লালচন্দ্রপুর মাঠে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরদিন বুধবার বিষয়টি সরুলিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য ভারসা গ্রামের হাফিজউদ্দীনকে জানালে তিনি উভয় পক্ষের কাছে বিষয়টি জানার পর শিশুটির মা-বাবাকে আইনের আশ্রয় নেয়ার জন্য পরামর্শ দেন। একপর্যায়ে বৃহস্পতিবার দুপুরের পর থেকে শিশুটির অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হয়। এরপর শিশুটির মা চিৎকার করে কান্নাকাটি করতে থাকলে স্থানীয় লোকজন বিষয়টি জানতে পারেন। এরপর স্থানীয়দের সহযোগিতায় শিশুটির বাবা-মা তাকে দ্রুত সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। বর্তমানে শিশুটি সেখানে চিকিৎসাধীন রয়েছে।
পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল ইসলাম জানান, এ ঘটনায় শিশুটির মা রহিমা খতুন বাদী হয়ে বৃহস্পতিবার রাতেই থানায় একটি মামলা দায়ের করেছেন। আসামিকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *