ঢাকাMonday , 5 November 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কবিতা: দুষ্টু লোকের মিষ্টি কথা

admin ঢাকা
আপডেট: 5 November 2018, 20:04

ভোট এসেছে জোট বেঁধেছে
দেশের নেতা সব
সবার দ্বারে আসছে তারা
করছে কলরব।

মিষ্টি মুখে হাসছে তারা
বলছে ডেকে ভাই
দেশের তরে লড়তে মোরা
তোমায় পাশে চাই।

রাস্তা-ঘাট করতে পাকা
দিচ্ছে কথা রোজ
সকাল সাঁঝে বাড়িতে এসে
নিচ্ছে শুধু খোঁজ।

অধির হয়ে দেখছে চেয়ে
অভাব আছে কার
কষ্টগুলো দূর করতে
পাশে যাচ্ছে তার।

গায়ে মাথায় হাত বুলিয়ে
দিচ্ছে তারে কথা
ভোটের পরে আসবে ফিরে
দূর করতে ব্যথা।

নেতারা সব এমনিভাবে
নিত্য এসে কয়
ভোটের পরে তাদের কথা
উল্টা দেখি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *