ঢাকাSunday , 4 November 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কলারোয়ায় সাড়ে ৩শ বোতল ফেনসিডিল উদ্ধার

admin ঢাকা
আপডেট: 4 November 2018, 22:51

কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় একটি কুল বাগান থেকে সাড়ে ৩শ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৩ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে কলারোয়া-চান্দুড়িয়া সড়কের গণপতিপুর মাঠ এলাকার একটি কুল বাগান থেকে পুলিশ এই ফেনসিডিল উদ্ধার করে।
থানা সূত্রে জানা যায়, মাদক বিরোধী অভিযান চলাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারীরা কয়েকটি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে রাস্তার ধারে গণপতিপুরি গ্রামের মৃত নেছার আলীর ছেলে আব্দুল জলিলের কুল বাগান থেকে বস্তা ভর্তি সাড়ে ৩শ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মারুফ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় ৩ জনকে আসামি করে মামলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *