ঢাকাSunday , 4 November 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কলারোয়ায় ৫ দিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ উদ্বোধন

admin ঢাকা
আপডেট: 4 November 2018, 22:42

কেঁড়াগাছি (কলারোয়া) সাতক্ষীরা: ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কলারোয়ায় অনানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আওতাধীন মৌলিক সাক্ষরতা প্রকল্পের ৫ দিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে।
রোববার (৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় কলারোয়া আলিয়া মাদ্রাসার শ্রেণিকক্ষে উপজেলা প্রকল্প কর্মকর্তা শেফালী খাতুনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার আর এম সেলিম শাহ্ নেওয়াজ।
অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদৃষ্টি সম্পন্ন উদ্যোগে আমাদের সকলকে সহযোগিতা করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা অনানুষ্ঠানিক শিক্ষা কর্মকর্তা হীরামন কুমার বিশ্বাস, কলারোয়া আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আইয়ুব আলী প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন অনানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মাস্টার ট্রেইনার মো. তাজ উদ্দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *