ঢাকাSunday , 4 November 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ সমন্বয় কমিটি গঠন

admin ঢাকা
আপডেট: 4 November 2018, 22:38

কালিগঞ্জ প্রতিনিধি: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ সমন্বয় কমিটি গঠিত হয়েছে। রোববার (৪ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে এ কমিটি গঠিত হয়।
কমিটিতে সর্বসম্মতিক্রমে শেখ আনোয়ারুল কবির লিটুকে আহবায়ক ও আব্দুস সবুরকে সদস্য সচিব মনোনীত করা হয়েছে। কমিটিতে আব্দুর রাজ্জাক, নুরুজ্জামান জামু, শেখ শাহাজালাল, শেখ শাওন আহমেদ সোহাগ, জেবুন্নাহার জেবু, শেখ ফাহিম আহমেদ, ফাতেমা ইসলাম রিক্তা, মোকলেছুর রহমান মুকুলকে যুগ্ম আহবায়ক মনোনীত করা হয়েছে।
এর আগে কমিটি গঠনকে কেন্দ্র আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা যুব লীগের সভাপতি শেখ আনোয়ারুল কবির লিটুর সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ শাওন আহমেদ সোহাগের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শেখ ওয়াহেদুজ্জামান। সভায় উপজেলা ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ ও তরুণ লীগের সভাপতি ও সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *