ঢাকাSunday , 4 November 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

চুকনগরে আ’লীগের প্রস্তুতি সভা

admin ঢাকা
আপডেট: 4 November 2018, 22:36

চুকনগর (খুলনা) প্রতিনিধি: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ‘নির্বাচন কেন্দ্র কমিটি’ গঠনের লক্ষ্যে চুকনগরে আওয়ামী লীগের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৪ নভেম্বর) বিকাল ৪টায় দলীয় কার্যালয়ে উপজেলার ৪, ৫ ও ৬নং ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। কেন্দ্র কমিটি গঠন সংক্রান্ত ২য় জোনের আহবায়ক ও রুদাঘরা ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল খোকনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ নেতা খান আবু বককার, শেখ হেফজুর রহমান, সরদার আব্দুল গনি, মহিলা আওয়ামী লীগ নেত্রী শিলা রানী মন্ডল, আটলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান দুলু, মাগুরাঘোনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি চৌধুরী হামিদুর রহমান, খর্ণিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নারায়ন চন্দ্র মল্লিক, আটলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট প্রতাপ কুমার রায়, মাগুরাঘোনা ইউপি চেয়ারম্যান শেখ আবুল হোসেন, আসাদুজ্জামান আসাদ, মোসলেম উদ্দীন মোড়ল, শেখ আব্দুস সামাদ, সরদার অহিদুল ইসলাম, স্বপন দেব, হায়দার হোসেন, জহুরুল ইসলাম, রেবেকা গাজী, জেলা যুবলীগ নেতা প্রভাষক জি এম ফারুক হোসেন, উপজেলা যুবলীগের আহবায়ক প্রভাষক গোবিন্দ ঘোষ, সরদার শরিফুল ইসলাম, শিখা রানী বসাক, রেশমা বেগম, সম রোকনুজ্জামান মন্টু, রফিকুল ইসলাম, কামরুল ইসলাম, যুবলীগের ১ম যুগ্ম আহবায়ক ইকবাল হোসেন সালাম, কেএম মফিজুর রহমান, ইব্রাহিম হোসেন, বিপ্লব ঘোষ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *