ঢাকাSunday , 4 November 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বৈকারীতে সরকারের উন্নয়ন তুলে ধরে জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলামে পথসভা

admin ঢাকা
আপডেট: 4 November 2018, 22:22

ডেস্ক রিপোর্ট: সরকারের উন্নয়ন ও সাফল্য তুলে ধরে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম পথসভা করেছেন।
রোববার (৪ নভেম্বর) বিকালে সদর উপজেলার বৈকারী বাজারে এ পথসভা অনুষ্ঠিত হয়।
বৈকারী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমানের সভাপতিত্বে ও সদর উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক ইনজামুল হকের পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম শওকত হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি আবু সায়ীদ, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাজাহান আলী, যুগ্ম সম্পাদক আব্দুর রশিদ, পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রাশেদুজ্জামান রাশি, জেলা পরিষদ সদস্য মনিরুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আব্দুর রশিদ, শিক্ষা বিষয়ক সম্পাদক প্রভাষক আফাজ উদ্দীন, বৈকারী ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান অসলে, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক অহেদুজ্জামান টিটু, সদর উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিজান, সাধারণ সম্পাদক প্রভাষক ময়নুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন কুখরালী আমতলা আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক নূর মনোয়ার, শুকুর মাহমুদ, রুহুল আমিন, আব্দুর রহমান প্রমুখ।
পথসভায় নজরুল ইসলাম বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়। আওয়ামী লীগ দেশের উন্নয়নের কাজ করে। মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য চেষ্টা করে। বঙ্গবন্ধু যেমন এদেশের মাটি ও মানুষের জন্য কাজ করে গেছেন- তারই সুযোগ্য কন্যা শেখ হাসিনাও দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। স্বাধীনতা যুদ্ধে যারা বিরোধীতা করেছিল তারাই ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যা করেছিল। সেই পাকিস্তানি শাসক গোষ্ঠী এখনও পাকিস্তানের এজেন্ট হিসেবে কাজ করে যাচ্ছে। দেশকে অশান্ত রাষ্ট্রে পরিণত করতে তাদের অপতৎপরতা থেমে নেই।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পর থেকে বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে। শিক্ষার প্রসারের জন্য বর্তমান সরকার বছরের প্রথমে শিক্ষার্থীদের হাতে তুলে দিচ্ছেন নতুন বই। চিকিৎসা সেবার মান বাড়াতে প্রতিটি ইউনিয়নে কমিউনিটি ক্লিনিক করে দিয়েছেন। কোনো মানুষ যাতে অন্ধকারে না থাকে সেজন্য প্রতিটি ঘরে পৌঁছে দিয়েছেন বিদ্যুতের আলো। এ কারণে বর্তমান বিশ্বে বাংলাদেশ একটি রোল মডেল হিসেবে পরিচিতি লাভ করেছে। নৌকা হলো উন্নয়নের প্রতীক। নৌকায় ভোট দিলে বাংলার জনগণ ভাল থাকে। দেশের উন্নয়নের জন্য নৌকার বিকল্প নেই।
এ সময় তিনি আগামী নির্বাচনেও নৌকায় ভোট দেওয়ার আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *