ঢাকাSunday , 4 November 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

এমপি জগলুলের নেতৃত্বে বিশাল রোড শো

admin ঢাকা
আপডেট: 4 November 2018, 22:10

শ্যামনগর প্রতিনিধি: নৌকায় ভোট চেয়ে স্মরণকালের বৃহত্তম রোড শো’য় নেতৃত্ব দিয়েছেন সাতক্ষীরা-৪ আসনের এমপি এসএম জগলুল হায়দার। রোববার বিকাল ৩টায় কালিগঞ্জের কাকশিয়ালি নদীর দক্ষিণ প্রান্তে অবস্থিত বঙ্গবন্ধু ম্যুরাল চত্বরে হাজার হাজর নেতাকর্মী জড়ো হয়ে এমপি এসএম জগলুল হায়দারকে বরণ করে নেন। এসময় এমপি জগলুল হায়দার শ্যামনগর-কালিগঞ্জের ২০টি ইউনিয়নের দলীয় সভাপতি-সম্পাদককে নিয়ে বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ করেন।
পরে তার নেতৃত্বে বের হয় হাজার হাজার মটর সাইকেল, পিকআপ ও মাইক্রোর সমন্বয়ে বিশাল শোভাযাত্রা। শোভাযাত্রাটি শ্যামনগরের সরকারি হরিচরণ পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে গিয়ে এক জনসভায় মিলিত হয়।
এ সময় স্কুল প্রাঙ্গণ জনসমুদ্রে পরিণত হয়। হাজার হাজার জনতার শ্লোগানে মুখরিত হয়ে ওঠে জনসভাস্থল। জনসভায় সভাপতির বক্তব্যে তিনি বলেন, দেশরতœ শেখ হাসিনার নেতৃত্বে দেশ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে গেছে। গ্রাম অঞ্চল থেকে শহর পর্যন্ত রাস্তা পাকা হয়েছে, ব্রিজ কালভার্ট নির্মাণ হয়েছে। উন্নয়নের ধারাকে বজায় রাখতে আবারও শেখ হাসিনার সরকার দরকার।
এ সময় আগামী জাতীয় সংসদ নির্বাচন নিজেদের মধ্যে হিংসা বিভেদ ভুলে দলের বৃহত্তম স্বার্থে নৌকায় ভোট চান এমপি জগলুল হায়দার।
তিনি আরও বলেন, বিগত ৫টি বছর ২০টি ইউনিয়নে সবার সাথে কাধে কাধ মিলিয়ে কাজ করেছি। সরকারের উন্নয়ন কর্মকা- তৃণমূল মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়েছি। সংসদীয় আসনে অভূতপূর্ব উন্নয়ন করেছি।
সভায় অন্যান্যদের মধ্যে উপজেলা আ’লীগের সহ-সভাপতি অসীম কুমার মৃধা, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সদর ইউপি চেয়ারম্যান ও সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন আদালতের পিপি এ্যাড. জহুরুল হায়দারসহ ২০টি ইউনিয়নের আওয়ামী নেতৃবৃন্দ এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *