ঢাকাSunday , 4 November 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

নিজের ভ্যানের নিচে চাপা পড়ে আহত আফতাবের মৃত্যু!

admin ঢাকা
আপডেট: 4 November 2018, 21:27

রমজাননগর প্রতিনিধি: নিজের ভ্যানের নিচে চাপা পড়ে আহত আফতার গাজীর (৪০) মৃত্যু হয়েছে। শনিবার দিবাগত রাতে সাতক্ষীরা ট্রমা সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের রমজাননগর গ্রামের মৃত নূর আলী গাজীর ছেলে।
জানা যায়, গত বৃহস্পতিবার দুপুর ২টার দিকে আফতার রমজাননগরের রব্বানীর দোকান সংলগ্ন ব্রিজের পাশে তার নিজের মটরভ্যানটি ঘুরাতে যেয়ে পাশ্ববর্তী ঘেরের পানিতে পড়ে যায়। এ সময় আশে পাশে কেউ না থাকায় তাৎক্ষণিক তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। দীর্ঘ পনের মিনিট পরে বুঝতে পেরে মটর ভ্যানের নিচে চাপা পড়া আফতার গাজীকে উদ্ধার করে স্থানীয়রা। তাৎক্ষণিক তাকে শ্যামনগর হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু অবস্থার উন্নতি না হওয়ায় তাকে সাতক্ষীরা ট্রমা সেন্টারে ভর্তি করা হয়। সেখান থেকে জানানো হয় তার ঘাড় ও মেরুদণ্ডের শিরা নষ্ট হয়ে গেছে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *