ঢাকাThursday , 26 July 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেয়াড়ায় ইমামদের দক্ষতাবৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালা

admin
July 26, 2018 5:09 pm
Link Copied!

খোরদো (কলারোয়া) প্রতিনিধি: কলারোয়ার দেয়াড়ায় পরিবর্তনকামী নাগরিক হিসেবে জনগোষ্ঠীকে উদ্বুদ্ধকরণে ধর্মীয় নেতৃবৃন্দের (ইমাম) দক্ষতাবৃদ্ধিতে উন্নয়নমূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ জুলাই) সকাল ১০টায় অগ্রগতি সংস্থার আয়োজনে উপজেলার দেয়াড়া ইউনিয়ন পরিষদের হলরুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ কর্মশালায় মো. নাছির উদ্দিন ফারুকীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দেয়াড়া ইউপি চেয়ারম্যান গাজী মাহবুবুর রহমান মফে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলারোয়া উপজেলা জামে মসজিদের ইমাম মাওলানা মো. শেখ কামরুল ইসলাম, তালা উপজেলা জামে মসজিদের ইমাম মাওলানা মো. তৌহিদুর রহমান, অগ্রগতি সংস্থার পরিচালক মো. নুরুল আমিন খান।
এছাড়াও উপস্থিত ছিলেন, খোরদো বাজার জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মো. আমিরুল ইসলাম, ইউপি সদস্য আউসার আলী প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।