ঢাকাSaturday , 3 November 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে চুরি মামলায় আটক ২

admin ঢাকা
আপডেট: 3 November 2018, 21:30

কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জে চুরি মামলায় দুইজনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন, উপজেলার গোপালপুর এলাকার নুর ইসলামের ছেলে ইমুল ইসলাম (১৯) ও তার সহোদর নাজমুল ইসলাম (২১)।
থানার সহকারি উপ-পরিদর্শক লিটন হোসেন জানান, গত ২৯ অক্টোবর গোপালপুর গ্রামের কাশের মোড়লের ছেলে নুর মোহাম্মদ এর বসত ঘরে ঢুকে ইমুল ও তার ভাই নাজমুল গভীর রাতে স্বর্ণালংকারসহ নগত টাকা চুরি করে নিয়ে যায়। এরপর নুর ইসলাম বাদী হয়ে থানায় একটি চুরি মামলা দায়ের করেন (মামলা নম্বর-০১/১১/১৮)।
পরবর্তীতে ২ নভেম্বর দিবাগত রাতে থানার উপ-পরিদর্শক প্রসেন সানা অভিযান চালিয়ে তাদের দুইজনকে আটক করেন। ৩ নভেম্বর সকালে আসামিদেরকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *