ঢাকাSaturday , 3 November 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাইকগাছা প্রেসক্লাবের সাধারণ সভা

admin ঢাকা
আপডেট: 3 November 2018, 20:43

পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছা প্রেসক্লাবের সাধারণ সভা ক্লাবের সভাপতি অ্যাড. এফএমএ রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় প্রেসক্লাব মিলনায়তনে সম্পাদক এম. মোসলেম উদ্দীন আহম্মেদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় এসএম আলাউদ্দিন সোহাগ উপস্থিত হয়ে আত্মপক্ষ সমর্থন করে লিখিত আবেদন করায় তার বহিস্কারাদেশ প্রত্যাহার, সহযোগী সদস্য আব্দুর রাজ্জাক বুলিকে পূর্ণাঙ্গ সদস্য প্রদান, প্রেসক্লাব সদস্য জিএ গফুর, সহযোগী সদস্য অমল কৃষ্ণ মন্ডল, কৃষ্ণ রায়, আবুল হাশেম লিখিতভাবে আত্মপক্ষ সমর্থন করে স্বপদে ফিরে আসার আবেদন জানালে আগামী কার্যকরী কমিটির সভায় তাদের উপস্থিতিতে সিদ্ধান্ত এবং বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন নাম ও প্রতিষ্ঠানের পরিচয়, যেমন- সভাপতি প্রেসক্লাব পাইকগাছা, সদস্য সচিব পাইকগাছা প্রেসক্লাবসহ পদ-পদবী ব্যবহারকারী জনৈক প্রকাশ ঘোষ বিধান সম্পর্কে প্রশাসন ও এলাকাবাসীকে সতর্ক থাকার আহবান জানানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় বক্তব্য রাখেন, সহ-সভাপতি তৃপ্তি রঞ্জন সেন, আব্দুল আজিজ, সম্পাদক এম.মোসলেম উদ্দীন আহম্মেদ, যুগ্ম সম্পাদক এন. ইসলাম সাগর, এসএম আলাউদ্দিন সোহাগ, এসএম বাবুল আক্তার, ইমদাদুল হক, আলাউদ্দীন রাজা, ¯েœহেন্দু বিকাশ, নজরুল ইসলাম, এম.আর মন্টু, প্রমথ সানা, বি. সরকার, প্রভাষক আব্দুর রাজ্জাক বুলি ও পূর্ণ চন্দ্র মন্ডল। সভার শুরুতে জেলহত্যা দিবস উপলক্ষ্যে এক মিনিট নিরবতা পালন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *