ঢাকাSaturday , 3 November 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

খেজুরডাঙ্গী ও বকচরা স্কুলের ছোট বন্ধুদের মাঝে পরীক্ষা উপকরণ বিতরণ

admin ঢাকা
আপডেট: 3 November 2018, 20:42

স্বেচ্ছাসেবী সংগঠন আমরা বন্ধু’র উদ্যোগে সদর উপজেলার খেজুরডাঙ্গী ও বকচরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছোটবন্ধুদের মাঝে পরীক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
শনিবার (৩ নভেম্বর) সকাল ১১টায় খেজুরডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির সমাপনী পরীক্ষার্থীদের মাঝে এ উপহার বিতরণ করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেবা সরকার উপস্থিত থেকে ৫ম শ্রেণির ৩০ জন পরীক্ষার্থীর মাঝে এ উপহার তুলে দেন।
এসময় আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারি শিক্ষক রোকনুজ্জামান, তহমিনা আক্তার, আমরা বন্ধু’র সদস্য মফিজুল ইসলাম, শামছুন্নাহার, নুরুল হুদা, শারমিন আক্তার প্রমুখ।
উপহার পেয়ে পরীক্ষার্থী বিক্রম আদিত্য সরকার বলে, বড় বন্ধুদের এই উপহার আমার পড়াশুনার গতি বাড়িয়ে দেবে। বন্ধুরা আমাদের কাছে ভাল কিছু আশা করে। আমার সবাই পরীক্ষায় ভাল রেজাল্ট করবো। বাবা, মা, স্যার, ম্যাডাম ও বড়বন্ধুদের মুখ উজ্জ্বল করবো।
পরীক্ষার্থী ফারহানা ইয়াছমিন বলে, এমন উপহার আমি প্রথম পেলাম। আমাদের উপহার দেওয়ার জন্য বড় বন্ধুদের অনেক ধন্যবাদ।
এর আগে সোমবার (২৯ অক্টোবর) সকালে সদর উপজেলার বকচরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২৮জন সমাপনী পরীক্ষার্থীকে উপহার প্রদান করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিরিনা সুলতানা উপস্থিত থেকে পরীক্ষার্থীদের এ উপহার প্রদান করেন। ২০১৫ সাল থেকে এ সংগঠনটি সদর উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের লেখাপড়ায় উৎসাহ দিতে শিক্ষা উপকরণ হিসেবে খাতা কলম উপহার দিয়ে আসছে। প্রেস বিজ্ঞপ্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *