ঢাকাSaturday , 3 November 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে জেলহত্যা দিবসে শোক র‌্যালি ও আলোচনা

admin ঢাকা
আপডেট: 3 November 2018, 20:39

সমীর রায়, আশাশুনি: ঐতিহাসিক জেলহত্যা দিবসে মুক্তিযুদ্ধের বীর সেনানী ইতিহাসের চার মহানায়কের প্রতি বিন¤্র শ্রদ্ধায় আশাশুনিতে শোক র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ নভেম্বর) সকালে উপজেলা কৃষকলীগ কার্যালয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসমূহের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম।
উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চুর উপস্থাপনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দপ্তর সম্পাদক জগদীশ সানা, কৃষকলীগের জেলা সহসভাপতি সুবোধ চক্রবর্তী, আশাশুনি শাখার সভাপতি স ম সেলিম রেজা সেলিম, সেক্রেটারি মতিলাল সরকার, যুবলীগের সাধারণ সম্পাদক মহিতুর রহমান, যুবলীগ নেতা এমএম সাহেব আলী, ছাত্রলীগের সভাপতি আসমাইল হুসাইন প্রমুখ।
বক্তারা বলেন, সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমেদ, এএইচএম কামরুজ্জামান ও ক্যাপ্টেন মুনসুর আলী ছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিশ্বস্ত সহযোদ্ধা। দেশ ও রাষ্ট্রনায়কের প্রতি অগাধ আস্থা এবং বিশ্বাস রক্ষার্থে তারা বুলেটের সামনেও মাথানত করেননি। তাই জেলের ভেতরে ষড়যন্ত্রকারীরা তাদের কাপুরোষচিতভাবে হত্যা করে। বক্তারা দেশপ্রেমিক জাতীয় ৪ নেতাকে হত্যার পরিকল্পনাকারীদের বিচার কার্যকর করে জাতিকে কলঙ্কমুক্ত করার দাবি জানান।
এরআগে সকালে বঙ্গবন্ধু ও জাতীয় ৪ নেতার প্রতিকৃতিতে মাল্যদান করা হয় এবং একটি শোক র‌্যালি কৃষকলীগ কার্যালয় থেকে বের হয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *