ঢাকাSaturday , 3 November 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মণিরামপুর প্রেসক্লাবের ৪ দাতা সদস্যকে সংবর্ধনা প্রদান

admin ঢাকা
আপডেট: 3 November 2018, 20:36

মণিরামপুর (যশোর) প্রতিনিধি: মণিরামপুর প্রেসক্লাবের চারজন দাতা সদস্যকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। সংবর্ধিতরা হলেন আ’লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য এস এম ইয়াকুব আলী, প্রবাসী ব্যবসায়ী আলী আহমেদ, আ’লীগের সাবেক কেন্দ্রীয় নেতা কামরুল ইসলাম বারী ও বাংলাদেশ সংবাদ সংস্থার সিনিয়র সাংবাদিক মধুসূদন মন্ডল। গত শুক্রবার সন্ধ্যায় প্রেসক্লাবের হলরুমে তাদের এ সংবর্ধনা দেওয়া হয়। প্রেসক্লাবের সভাপতি ফারুক আহমেদ লিটনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোতাহার হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মণিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সহিদুল ইসলাম, সংবর্ধিত অতিথি এসএম ইয়াকুব আলী, প্রবাসী ব্যবসায়ী আলী আহমেদ, প্রেসক্লাবের সিনিয়র সদস্য সাবেক সভাপতি এস.এম মজনুর রহমান, প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল মতিন, যুগ্ম সম্পাদক জি.এম ফারুক আলম, যুগ্ম সম্পাদক প্রভাষক নূরুল হক, সাংগাঠনিক সম্পাদক এস এম সিদ্দিক, নির্বাহী সদস্য অধ্যাপক হোসাইন নজরুল হক, নির্বাহী সদস্য আসাদুজ্জামান রয়েল, নির্বাহী সদস্য উৎপল বিশ্বাস, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম, অর্থ-সম্পাদক মিজানুর রহমান, আইসিটি সম্পাদক সফিয়ার রহমান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হারুন সেলিম, প্রচার সম্পাদক হারুন অর রশিদ, সিনিয়র সদস্য অরবিন্দ রায়, অধ্যাপক মোহাম্মাদ বাবুল আকতার, ইউনুচ আলী, অশোক কুমার বিশ্বাস, ওসমান গনি, টিপু সুলতান, ইলিয়াস হোসেন, প্রভাষক সঞ্জয় কুমার দে প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *