ঢাকাFriday , 2 November 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কাশিমাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা

admin ঢাকা
আপডেট: 2 November 2018, 22:28

কাশিমাড়ী (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগর উপজেলার ২নং কাশিমাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার কাশিমাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে গোবিন্দপুরে ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শমসের আলী ঢালীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি লিয়াকত হোসেন। বিশেষ অতিথি হিসেবে অন্যান্যদের মধ্যে উপস্থিতি ছিলেন সাধারণ সম্পাদক এস.এম আবুল হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের ১নং ওয়ার্ডের সভাপতি মো. মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. ইউনুস আলী, ২নং ওয়ার্ডের সভাপতি রনজিৎ কুমার মন্ডল, সাধারণ সম্পাদক আব্দুল জব্বার, সাধারণ সম্পাদক আব্দুল ওহাব, ৪নং ওয়ার্ডের সভাপতি হাবিবুল্লাহ পাড়, ৫নং ওয়ার্ড আ.লীগের সভাপতি সানাউল্লাহ সরদার, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, ৬নং ওয়ার্ডের সভাপতি মো. রাজগুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, ৭নং ওয়ার্ডের সভাপতি আব্দুল হক তরফদার, ৮নং ওয়ার্ডের সভাপতি আশরাফ হোসেন মিন্টু প্রমুখ।
সভায় আগামী ৪ নভেম্বর এমপি জগলুল হায়দারের পক্ষে জননেত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন ও সফলতা জনগণের মাঝে তুলে ধরার লক্ষ্যে বিশাল মোটর সাইকেল শোডাউনের জন্য বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়। সভা সঞ্চালনা করেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস.এম আবুল হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *