ঢাকাFriday , 2 November 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

তালার তেঁতুলিয়ায় ক্রীড়া প্রতিযোগিতা

admin ঢাকা
আপডেট: 2 November 2018, 22:18

সৌমেন মজুমদার, তালা: তালার তেঁতুলিয়ায় হাঁস ধরা প্রতিযোগিতা ও ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ নভেম্বর) বিকালে তেঁতুলিয়া লক্ষণপুর জামতলা বাজার কমিটির উদ্যোগে এ হাঁস ধরা ও ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।
ইউপি সদস্য মো. মোশারফ হোসেনের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন, ম্যানেজার আব্দুল হাই, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. ইকবাল হোসেন, মো. আব্দুল খালেক, ৭নং ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাজান মোড়ল, তেঁতুলিয়া ইউনিয়নের কৃষক লীগের সাধারণ সম্পাদক মো. হায়দার আলী, ৬নং ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক করিম মোলঙ্গী, স্কুল শিক্ষক মো. জাকির, ডা. আব্দুর রহমান, আব্দুল আজিজ, গফুর মাহমুদ, মো. ইমদাদুল, আফসার মাহমুদ, আসাফুর রহমান, আলী আকুঞ্জি, আব্দুর রহিম মাহমুদ, হয়রত আলী, মো. কামেল, কামরুজ্জামান, অব. শিক্ষক আব্দুল হাকিম, আব্দুল আহাদ মাহমুদ প্রমুখ।
হাঁস ধরা প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন ওহিদুরজ্জামান রকি ও দ্বিতীয় হন আব্দুর রশিদ মাহমুদ। এদিকে লক্ষণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে লক্ষণপুর, মদনপুর, সমুজদিপুর ছাত্র একাদশ এবং লক্ষণপুর পূর্বপাড়া ফুটবল একাদশের মধ্যে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *