ঢাকাFriday , 2 November 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাটকেলঘাটায় আ’লীগের দলীয় প্রার্থীকে মনোনয়নের দাবিতে মতবিনিময়

admin ঢাকা
আপডেট: 2 November 2018, 21:23

পাটকেলঘাটা প্রতিনিধি: সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থীকে মনোনয়নের দাবিতে পাটকেলঘাটায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ নভেম্বর) সকাল ১০টায় পাটকেলঘাটা ইকোপার্ক চত্বরে সরুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমানের সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন, তালা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইখতিয়ার হোসেন, ইসলামকাটি ইউনিয়নের সভাপতি ইউপি চেয়ারম্যান অধ্যাপক সুভাষ চন্দ্র সেন, মাগুরা ইউনিয়নের সভাপতি ইউপি চেয়ারম্যান গনেশ দেবনাথ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ইউপি চেয়ারম্যান অধ্যাপক রাজিব হোসেন রাজু, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক খলিল নগর ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান রাজু, খলিষখালী ইউপি চেয়ারম্যান সাংবাদিক মোজাফ্ফর রহমানসহ তালার ১২টি ইউনিয়নের সভাপতি-সম্পাদকবৃন্দ।
সভায় সকলের মতামতের ভিত্তিতে চেয়ারম্যান মতিয়ার রহমানকে সভাপতি, অধ্যাপক রাজিব হোসেন রাজুকে সাধারণ সম্পাদক, মোজাফ্ফর রহমান ও আজিজুর রহমান রাজুকে যুগ্ম সম্পাদক, সকল চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সম্পাদককে সদস্য করে দাবি আদায় কমিটি ঘোষণা করা হয়। সভায় জননেত্রী শেখ হাসিনাকে তালা-কলারোয়া আসনে দলীয় প্রার্থী ঘোষণা করার জন্য জোর দাবি জানানো হয় এবং আগামী রবিবার বিকাল ৩টায় পাটকেলঘাটা পাঁচ রাস্তা মোড়স্থ শহীদ আলাউদ্দিন চত্বরে মানববন্ধন ও সমাবেশের সিদ্ধান্ত নেওয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *