ঢাকাFriday , 2 November 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

হাড়দ্দহায় উচ্চ ফলনশীল ও স্বল্প জীবনকাল সম্পন্ন বিনা ধান-১৭ কর্তন উপলক্ষ্যে মাঠ দিবস

admin ঢাকা
আপডেট: 2 November 2018, 21:16

ডেস্ক রিপোর্ট: ‘শেখ হাসিনার নির্দেশ জলবায়ু সহিষ্ণু বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল ও স্বল্প জীবনকাল সম্পন্ন আমন ধানের জাত বিনাধান-১৭ এর ফসল কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ নভেম্বর) বিকালে সদর উপজেলার ভোমরা ইউনিয়নের হাড়দ্দহা এলাকায় বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) সাতক্ষীরা উপকেন্দ্রের আয়োজনে এবং জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড-সিসিটিএফ’র সহযোগিতায় এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়। এতে বিনার মহাপরিচালক ড. বীরেশ কুমার গোস্বামী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে হিসেবে বক্তব্য রাখেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব দীপক কান্তি পাল।
এসময় তিনি বলেন, জলবায়ু সহিষ্ণু জাতের চাষ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। লবণ সহিষ্ণু বিনা ধানের জাত উদ্ভাবন হওয়ায় কোন জমি পড়ে থাকে না। সকল ধানের জাতকে পিছনে ফেলে বিনা উদ্ভাবিত ধান চাষ কৃষকদের মাঝে সাফল্য এনেছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিনার উদ্ভিদ প্রজনন বিভাগের প্রধান ড. মির্জা মোফাজ্জল ইসলাম, সিএসও ড. মো. আব্দুল মালেক, সিসিটিএ প্রকল্প পরিচালক ড. মো. শহিদুল ইসলাম, পরিকল্পনা ও উন্নয়ন কোষের ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. মো. কামরুজ্জামান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা মো. নুরুল ইসলাম, সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. আমজাদ হোসেন, বৈজ্ঞানিক কর্মকর্তা অলি আহম্মেদ ফকির প্রমুখ।
মাঠ দিবসে হাড়দ্দহা এলাকার কৃষক ও কৃষাণীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন বিনা উপকেন্দ্র সাতক্ষীরার বৈজ্ঞানিক কর্মকর্তা মাসুম সরদার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *