ঢাকাFriday , 2 November 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আধুনিক চাষাবাদ কলাকৌশল এবং লবণাক্ত এলাকায় ধান চাষে করণীয় বিষয়ক প্রশিক্ষণ

admin ঢাকা
আপডেট: 2 November 2018, 21:15

ডেস্ক রিপোর্ট: বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল ও স্বল্প জীবনকাল সম্পন্ন সরিষার জাতসমূহের পরিচিতি, আধুনিক চাষাবাদ কলাকৌশল এবং লবণাক্ত এলাকায় ধান চাষে করণীয় বিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (০২ নভেম্বর) সকালে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উপকেন্দ্রের আয়োজনে সংস্থার হলরুমে জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড-সিসিটিএফ’র সহযোগিতায় এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. বীরেশ কুমার গোস্বামী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে হিসেবে বক্তব্য রাখেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব দীপক কান্তি পাল।
এসময় তিনি বলেন, কৃষি ও কৃষকের কল্যাণে বর্তমান সরকার ব্যাপক কাজ করছে। কোন অনাবাদী জমি যেন পড়ে না থাকে সেজন্য বৈজ্ঞানিক কর্মকর্তাদের নতুন নতুন উচ্চ ফলনশীল জাত উদ্ভাবনে আন্তরিক হতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিনার উদ্ভিদ প্রজনন বিভাগের প্রধান ড. মির্জা মোফাজ্জল ইসলাম, সিএসও ড. মো. আব্দুল মালেক, সিসিটিএ প্রকল্প পরিচালক ড. মো. শহিদুল ইসলাম, পরিকল্পনা ও উন্নয়ন কোষের ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. মো. কামরুজ্জামান, সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা মো. নুরুল ইসলাম, কৃষি গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা অলি আহম্মেদ ফকির প্রমুখ।
আরও উপস্থিত ছিলেন বিনা সাতক্ষীরা উপকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আল আরাফাত তপু, ফার্ম ম্যানেজার মো. আতিকুল ইসলাম ও উপসহকারি কৃষি অফিসার কিরণ¥য় সরকার প্রমুখ।
পরে প্রশিক্ষণে অংশগ্রহণকারী কৃষক-কৃষাণীদের মধ্যে বিনা ৯ ও ৪ জাতের সরিষা বীজ বিনামূল্যে প্রদান করা হয়।
প্রশিক্ষণ শেষে বিনা মহাপরিচালক ড. বীরেশ কুমার গোস্বামী বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের সাতক্ষীরা উপকেন্দ্রের থ্রেসিং ফ্লোর কমপ্লেক্স উদ্বোধন করেন।
অপরদিকে, প্রধান অতিথি হিসেবে ফিল্ড লাইসিমিটার উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব দীপক কান্তি পাল। অনুষ্ঠান পরিচালনা করেন বৈজ্ঞানিক কর্মকর্তা মাসুম সরদার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *