ঢাকাThursday , 1 November 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে জাতীয় যুব দিবস পালিত

admin ঢাকা
আপডেট: 1 November 2018, 23:18

শ্যামনগর প্রতিনিধি: ‘জেগেছে যুব গড়বে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে শ্যামনগরে জাতীয় যুব দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১ নভেম্বর) সকাল ৯টায় উপজেলা প্রশাসনের আয়োজনে নবযাত্রা প্রকল্পের সহযোগিতায় ও সুশীলনের বাস্তবায়নে যুব দিবস উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজজামানের নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালিটি উপজেলা চত্বর থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা হলরুমে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। সভায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. সাইদুল ইসলামের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, সহকারি যুব উন্নয়ন কর্মকর্তা আ. শহীদ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নুরজাহান পারভীন ঝর্ণা, মুক্তিযোদ্ধা কমান্ডার দেবীরঞ্জন মন্ডল, ইউপি চেয়ারম্যান ভবতোষ মন্ডল, আবু সালেহ বাবু, শেখ আল মামুন, গণমুখি ফাউন্ডেশনের পরিচালক মো. লুৎফর রহমান, নকশি কাঁথার পরিচালক চন্দ্রিকা ব্যানার্জি, এনজিও সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক গাজী আল ইমরান, জাগো যুব ফাউন্ডেশনের পরিচালক শেখ ফারুক হোসেন, উপজেলা সমন্বয়কারী মো. জাকির হোসেন, যুবদের মধ্যে মো. বেল্লাল হোসেন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *