ঢাকাThursday , 1 November 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

খুলনা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি শামসুর রহমানের ১০ম মুত্যুবার্ষিকী আজ

admin ঢাকা
আপডেট: 1 November 2018, 22:46

পাইকগাছা প্রতিনিধি: আজ ২ নভেম্বর। খুলনা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও রাজনীতিবিদ শামসুর রহমানের দশম মৃত্যুবার্ষিকী আজ। শামসুর রহমান ১৯১৫ সালের ৫ মে খুলনা জেলার পাইকগাছা উপজেলার গদাইপুর ইউনিয়নের মঠবাটি গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা মৃত কফিল উদ্দিন সরদার, মাতা মৃত শরিফাতুন্নেসা। ১৯৪৯ সালে তিনি সাংবাদিকতা শুরু করেন। ৫০ এর দশকে তিনি নগরীর আলতাপোল লেন থেকে তাওহীদ পত্রিকা প্রকাশ করতেন। এরপর তিনি সাপ্তাহিক তাওহীদ পত্রিকার প্রকাশক ও সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। একজন সুলেখক হিসেবে তিনি যথেষ্ট পরিচিতি লাভ করেন। ১৯৫৮ আইয়ুব খানের সামরিক শাসনের পর ১৯৫৯ সালে তার নেতৃত্বে খুলনা প্রেসক্লাব প্রতিষ্ঠিত হয়। তখন শহরের মির্জাপুরস্থ জহুরুল হক সরদারের (মৃত্যু ১১ আগষ্ট ১৯৯০) বাড়িতে শামসুর রহমানকে সভাপতি ও জহুরুল হক সরদারকে সেক্রেটারি করে খুলনা প্রেসক্লাবের প্রথম কমিটি গঠন করা হয়। সাংবাদিক ও রাজনীতিবিদ শামসুর রহমান ২০০৮ সালের ২ নভেম্বর ইন্তেকাল করেন। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে শামসুর রহমানের শহর ও গ্রামের বাড়িতে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *