ঢাকাThursday , 1 November 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাইকগাছায় সরকারি জায়গায় ঘর নির্মাণের অভিযোগ

admin ঢাকা
আপডেট: 1 November 2018, 22:30

পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছায় প্রভাবশালী একটি মহলের বিরুদ্ধে পানি উন্নয়ন বোর্ডের সরকারি জায়গা জবর-দখল করে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পাউবো’র নির্বাহী প্রকৌশলী ও উপজেলা নির্বাহী অফিসার বরাবর এলাকাবাসী পৃথক অভিযোগ করেছে।
প্রাপ্ত অভিযোগে জানা গেছে, উপজেলার দেলুটি ইউনিয়নের হরিণখোলা গ্রামের সুরাত বৈরাগীর ছেলে উত্তম বৈরাগী ও যুধীষ্টি মন্ডল নামে দুই ব্যক্তি সম্প্রতি হরিণখোলা দুর্গাপুর সীমান্তবর্তী কেয়ার ও ওয়াপদা রাস্তার ত্রিমোহনী সংযোগ স্থলে পাউবো’র সরকারি জায়গা জবর দখল করে ঘর নির্মাণ কাজ শুরু করেছে।
এছাড়াও ওয়াপদার দুই পাশে রাতের অন্ধকারে জবর দখল করে তারা ঘেরাবেড়া দিয়েছে। এঘটনায় এলাকাবাসী প্রথমে বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যানের নিকট অভিযোগ করলে চেয়ারম্যান বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় ক্যাম্প পুলিশ ইনচার্জকে নির্দেশ দেন। ক্যাম্প পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঘেরা উঠিয়ে দিলেও রাতের আঁধারে প্রভাবশালীরা আবারও ঘেরাবেড়া দিলে অবশেষে সরকারি জায়গা দখল মুক্ত করতে হরিণখোলা দুর্গাপুর ও কালিনগর গ্রামবাসী পাউবো’র নির্বাহী প্রকৌশলী ও ইউএনও বরাবর পৃথক দুটি অভিযোগ দিয়েছে।
বিষয়টি খতিয়ে দেখে এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন এমনটাই প্রত্যাশা করছেন এলাকাবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *