ঢাকাThursday , 1 November 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা যুবলীগের প্রস্তুতি সভা

admin ঢাকা
আপডেট: 1 November 2018, 22:20

ফাহাদ হোসেন: আওয়ামী যুবলীগের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বিশেষ বর্ধিতসভা ও প্রস্তুতি সভা করেছে জেলা যুবলীগ।
বৃহস্পতিবার (১ নভেম্বর) সকাল ১০টায় জেলা পরিষদ মিলনায়তনে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। জেলা যুবলীগের আহবায়ক মো. আব্দুল মান্নানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম।
বক্তব্য রাখেন পৌর যুবলীগের সভাপতি মো. মনোয়ার হোসেন তনু, সাধারণ সম্পাদক তুহিনুর রহমান তুহিন, দেবহাটা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিজান, সাধারণ সম্পাদক বিজয় ঘোস, আশাশুনি যুবলীগের সভাপতি সম সেলিম রেজা মিলন, কলারোয়া যুবলীগের সভাপতি কাজি আসাদুজ্জামান শাহাজাদা, সাধারণ সম্পাদক মোস্তাক আলি, তালা উপজেলা যুবলীগের সভাপতি সরদার জাকির হোসেন, কালিগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি আনোয়ার কবির লিটু, সাধারণ সম্পাদক জিএম সাইফুল ইসলাম, শ্যামনগর যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমানসহ ইউনিয়ন এবং পৌরসভা যুবলীগের সভাপতিগণ।
আলোচকবৃন্দ বলেন, আগামী ১১ নভেম্বর আমাদের গৌরব, ঐতিহ্য ও সংগ্রামের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী। এবছর সর্বকালের সর্বশ্রেষ্ঠ প্রোগ্রাম উপহার দিতে চাই আমরা।
এসময় প্রধান অতিথি মো. নজরুল ইসলাম বলেন, আওয়ামী লীগের যতগুলো সহযোগী সংগঠন রয়েছে তার মধ্যে অন্যতম যুবলীগ। যুবলীগ অনেক কিছু করে দেখাতে পারে। আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অনেক বাধা সামনে হাজির হবে। পূর্বের ন্যায় সততার সাথে সকল প্রকার বাধা মোকাবেলা করতে হবে। আমরা যদি সবাই মিলে ঐক্যবদ্ধ থাকতে পারি তাহলে কোন শক্তি আমাদের পরাভূত করতে পারবে না। নেত্রী যার হাতেই নৌকা তুলে দেবেন আমরা তাকে সমার্থন করব। যুবলীগও তার পক্ষে মাঠে থাকবে এবং নিরলসভাবে কাজ করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *