ঢাকাThursday , 1 November 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

প্রথম দিনে অনুপস্থিত ৮ জন: চাম্পাফুলে শান্তিপূর্ণ পরিবেশে জেএসসির প্রথম দিন অতিবাহিত

admin
November 1, 2018 10:13 pm
Link Copied!

বাপ্পী সরকার, চাম্পাফুল (কালিগঞ্জ): কালিগঞ্জের চাম্পাফুলে শান্তিপূর্ণ পরিবেশে জেএসসি পরীক্ষার প্রথম দিন অতিবাহিত হয়েছে। বৃহস্পতিবার (১ নভেম্বর) সকাল ১০টায় ইউনিয়নের আ. প্র. চ. মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে মোট ৮টি মাধ্যমিক বিদ্যালয়ের ৬শ ৯৫ জন শিক্ষার্থীর মধ্যে ৬শ ৮৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
এসব শিক্ষার্থীদের মধ্যে চাম্পাফুল আ. প্র. চ. মাধ্যমিক বিদ্যালয়ের ২শ ৩৯ জন, বিটিজিআর বিদ্যালয়ের ৭৪ জন, মিলনী বিদ্যালয়ের ৭০ জন, আলাউদ্দীন মাধ্যমিক বিদ্যালয়ের ৩৪ জন, কুন্দুড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের ১শ ৬৭ জন, কামালকাটি বিদ্যালয়ের ৭০ জন, গোদাড়া মাদ্যমিক বিদ্যালয়ের ১৮ জন এবং কলিমাখালী মাধ্যমিক বিদ্যালয়ের ২৩ জন শিক্ষার্থী রয়েছে।
জেসএসসি পরীক্ষাকে সুন্দর ও সুষ্ঠুভাবে পরিচালনা করতে কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সরদার মোস্তফা শাহিন উপস্থিত হয়ে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।