ঢাকাThursday , 1 November 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সরকারের ১০ বছরের উন্নয়ন ও সাফল্য উদযাপনে আনন্দ র‌্যালি

admin ঢাকা
আপডেট: 1 November 2018, 21:10

ডেস্ক রিপোর্ট: বর্তমান সরকারের ১০ বছরে অর্জিত উন্নয়ন ও সাফল্য উদযাপন উপলক্ষ্যে আনন্দ র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০১ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে আনন্দ র‌্যালিটি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কে গিয়ে শেষ হয়। র‌্যালিতে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল, জেলা পুলিশ সুপার মো. সাজ্জাদুর রহমান, সাতক্ষীরা সিভিল সার্জন ডা. তওহীদুর রহমান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মহসীন আলী, স্থানীয় সরকারের উপপরিচালক শাহ্ আবদুল সাদী, সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, সদর উপজেলা নির্বাহী অফিসার তহমিনা খাতুন, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ ও মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম প্রমুখ। এছাড়াও আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *