ঢাকাWednesday , 31 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

তালায় নাশকতার পরিকল্পনার অভিযোগে আটক ৬

admin ঢাকা
আপডেট: 31 October 2018, 23:09

তালা প্রতিনিধি: তালায় নাশকতা পরিকল্পনার অভিযোগে বিএনপি-জামায়াতের পাঁচ নেতা-কর্মীসহ ছয়জনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিস্ফোরিত ককটেলের খোসা ও লাঠি উদ্ধার করা হয়।
বুধবার (৩১ অক্টোবর) ভোর রাতে উপজেলার জাতপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, তালা উপজেলার বাউখোলা গ্রামের মৃত শহিদুল্লাহ’র ছেলে আনিছুর রহমান (৪১), ঘোনা গ্রামের মৃত মনির উদ্দীন সরদারের ছেলে তরিকুল ইসলাম (৪০), ধুলন্ডা গ্রামের মৃত আ. রশিদর শেখের ছেলে শেখ নূর ইসলাম (৫১), চাঁদকাটি গ্রামের মৃত দায়েম আলী মোড়লের ছেলে মতিয়ার রহমান (৩৭) এবং ডাঙ্গানলতা গ্রামের খোদা বক্স শেখের ছেলে শাহাজ উদ্দীন শেখ (৩৫)।
তালা থানার অফিসার ইনচার্জ মো. মেহেদী রাসেল জানান, বুধবার ভোর রাতে উপজেলার জাতপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আনিছুর রহমান, তরিকুল ইসলাম, শেখ নূর ইসলাম, মতিয়ার রহমান এবং শাহাজ উদ্দীন শেখকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিস্ফোরিত ককটেলের খোসা ও লাঠি উদ্ধার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে তালা থানায় একটি মামলা হয়েছে। মামলা নং-১০/১৮। একই দিন ওয়ারেন্টভুক্ত আরেক আসামিকে গ্রেফতার করা হয়। বুধবার তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *