ঢাকাWednesday , 31 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

গাজীরহাটে কর্মী সভায় সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা. রুহুল হক: ভেদাভেদ ভুলে নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হলে নৌকার বিজয় সুনিশ্চিত

admin ঢাকা
আপডেট: 31 October 2018, 23:07

মীর খায়রুল আলম, দেবহাটা: সাবেক স্বাস্থ্যমন্ত্রী সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য আ.ফ.ম রুহুল হক বলেছেন, সকল প্রকার ভেদাভেদ ভুলে দলীয় নেতাকর্মীরা যদি ঐক্যবদ্ধ হয়ে কাজ করে তাহলে নৌকার বিজয় কেউ ঠেকাতে পারবে না। নৌকা প্রতীক ক্ষমতায় এলে দেশ ও জাতির ভাগ্যের পরিবর্তন ঘটে, দেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারে। দেশের অর্থনীতিতে ব্যাপক পরিবর্তন ঘটে। শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে দেশের যে পরিবর্তন ঘটেছে তা আপনাদের বলার অবকাশ রাখে না। আওয়ামী লীগ ক্ষমতায় এলে উন্নয়নের কথা মুখে না বলে বাস্তবে করে দেখায়। দেশে শিক্ষা, সংস্কৃতি, স্বাস্থ্য, যোগাযোগ, বিদ্যুৎসহ প্রতিটি বিভাগের পরিবর্তন ও উন্নয়ন আপনারা নিজেরাই বাস্তবে উপলব্ধি করতে পারছেন। আপনারা জানেন, সুশিক্ষিত জাতি গড়ার লক্ষ্যে বছরের শুরুতেই ছাত্র-ছাত্রীরা বিনামূল্যে বই পেয়ে থাকে। যার কারণে বর্তমানে শিক্ষার মান অনেক উন্নত হয়েছে।
তিনি আরো বলেন, স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে সরকার কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে সাধারণ মানুষের দোড়গোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দিচ্ছে। কৃষিসহ বিভিন্ন উন্নয়নের ফলে এদেশ আজ তলা বিহীন ঝুড়ি থেকে মধ্যম আয়ের দেশে রূপান্তিত হয়েছে। সরকার দেশের প্রতিটি এলাকায় ১০ টাকা কেজি দরে চাল বিতরণ করছে। ভিজিডি, ভিজিএফ, বয়স্কভাতা, বিধবা ভাতাসহ বিভিন্ন সুবিধাভোগীদের সংখ্যা বাড়িয়ে দ্বিগুণেরও বেশি করেছে। অসহায় গৃহহীনদের আশ্রায়ন প্রকল্পের মাধ্যমে গৃহ নির্মাণ করে দিচ্ছে। তাই সারা দেশে এখন উন্নয়নের জোয়ার বয়ে চলেছে। পদ্ম সেতু, সাতক্ষীরার রেল লাইন, বাইপাস সড়ক, মেডিকেল কলেজসহ সারা দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। চলতি বছরের শেষে জাতীয় নির্বাচন। আর তাই আপনারা নৌকা প্রতীকে ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় এনে দেশের ধারাবহিক উন্নয়ন অব্যাহত রাখতে হবে। আর এজন্য নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
বুধবার (৩১ অক্টোবর) বিকাল ৪টায় গাজীরহাট বাজারে ১, ২ ও ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের কর্মী সমাবেশে তিনি এসব কথা বলেন।
সভায় নওয়াপাড়া ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইমান আলীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান মুজিবর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাড. ওসমান গনি, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শরৎ চন্দ্র ঘোষ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বাসুদের সরকার, নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহমুদুল হক লাভলু, সাংগঠনিক সম্পাদক গৌতম রায়, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মনিরুজ্জামান মামুন, ২নং ওয়ার্ড আওয়মী লীগের সভাপতি ও ইউপি সদস্য আবুল হোসেন, সাধারণ সম্পাদক আজগার আলী, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মহানন্দ সরকার, সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য নুরুজ্জামান সরদার, উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর, সাধারণ সম্পাদক বিজয় ঘোষ, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দীন খোকন, সখিপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুর রব লিটু, নওয়াপাড়া যুবলীগের সভাপতি সুধান বর, সাধারণ সম্পাদক গাজী ইসমাইল প্রমুখ। সভা পরিচালনা করেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সাহেব আলী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *