ঢাকাWednesday , 31 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরের মানিকখালীর ৪ দোকানে চুরি

admin ঢাকা
আপডেট: 31 October 2018, 22:52

নূরুন্নবী ইমন, রমজাননগর: শ্যামনগরের রমজাননগর ইউনিয়নের মানিকখালীর চারটি দোকানে একই রাতে চুরি সংঘটিত হয়েছে। এ ঘটনায় দোকান মালিকরা শ্যামনগর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। সরেজমিনে গিয়ে জানা যায়, রাতে মানিকখালী বাজারের মেসার্স তনায় স্টোর, তুষার কম্পিউটার, মা টেলিকম ও রঙ্গীলা স্টোর বন্ধ করে বাড়ি যায় দোকান মালিকেরা। সকালে গিয়ে তারা দেখেন দোকানের সার্টার ও তালা ভাঙা।
দোকান মালিকরা জানান, চোরেরা সংঘবদ্ধভাবে দোকানের সার্টার ও কাঠের দরজার আংটা কৌশলে খুলে তুষার কম্পিউটার থেকে একটি ১৯ ইঞ্চি মনিটার, একটি কম্পিউটার, একটি লেমিনেটিং মেশিন, তনায় স্টোর থেকে সিগারেট ও নগদ পাঁচ হাজার টাকা, মা টেলিকম থেকে তিনটি দামি মোবাইল ফোন, রঙ্গীলা স্টোর থেকে মিনিট ও টাকার কার্ড, সিকারেট, প্যারাসুট, বেলি, জুঁই তেল, টাইগারসহ বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যায়।
হঠাৎ একই রাতে চারটি দোকানে চুরি সংঘটিত হওয়ায় অন্যান্য দোকানদারদের মাঝে ভীতি দেখা দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *