ঢাকাWednesday , 31 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে এসএসসিতে ২ শিক্ষার্থীর বৃত্তি লাভ

admin ঢাকা
আপডেট: 31 October 2018, 22:51

শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরের গোবিন্দপুর স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী মোছা. আসফিয়া সুলতানা ও ফাতিমা জেসমিন কুসুম এসএসসি’তে বৃত্তি পেয়েছে। ২০১৮ সালের এসএসসি পরীক্ষায় গোবিন্দপুর এএইচ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে মেধা বৃত্তির আওতায় তারা এ বৃত্তি লাভ করে। উপজেলার গোবিন্দপুর গ্রামের গ্রাম্য চিকিৎসক মো. গিয়াসউদ্দিন আহমেদ ও গৃহিনী মোছা. হোসনেয়ারা খাতুনের ছোট মেয়ে মোছা. আসফিয়া সুলতানা ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ট্যালেন্টপুল এবং একই গ্রামের কৃষক মো. ইউনুচ আলী গাজী ও গৃহিনী মরিয়ম খাতুনের মেয়ে ফাতিমা জেসমিন কুসুম বিজ্ঞান বিভাগ থেকে সাধারণ গ্রেডে এই বৃত্তি লাভ করেছে। এর আগে প্রাথমিক সমাপনী পরীক্ষা ও জেএসসিতেও ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছিল আসফিয়া সুলতানা। আসফিয়া ভবিষ্যতে শিক্ষকতা পেশায় আত্মনিয়োগ করতে চায়। আর কুসুম ভবিষ্যতে চিকিৎসক হয়ে দেশ ও দশের কল্যাণে আত্মনিয়োগ করতে চায়। বৃত্তিপ্রাপ্ত উভয় শিক্ষার্থী ভবিষ্যতের জন্য সকলের নিকট দোয়া কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *