ঢাকাWednesday , 31 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

জেএসসি ও জেডিসি পরীক্ষা শুরু আজ: জেলায় পরীক্ষার্থী ৩৪৫৯৮ জন

admin ঢাকা
আপডেট: 31 October 2018, 22:31

গাজী আসাদ: আজ থেকে শুরু হচ্ছে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা। এবছর পরীক্ষায় জেলায় ৩৬টি কেন্দ্র ও ২৮টি উপকেন্দ্রে মোট ৩৪ হাজার ৫শ ৯৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে।
জেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, জেলায় ৩৬টি কেন্দ্র ও ২৮টি উপকেন্দ্রে মোট ৩৪ হাজার ৫শ ৯৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে। এর মধ্যে ২৫ হাজার ৪শ ৯০ জন জেএসসি, ৮ হাজার ৭৮ জন জেডিসি ও এক হাজার ৩১ জন নবম শ্রেণির ভোকেশনাল পরীক্ষার্থী।
সূত্র জানায়, সাতক্ষীরা সদরের ছয়টি কেন্দ্র ও তিনটি উপকেন্দ্র তিন হাজার ৭শ ৭৬ জন জেএসসি ও এক হাজার ৮শ ৮১ জন জেডিসিসহ মোট ৫ হাজার ৬শ ৫৭জন, আশাশুনিতে ছয়টি কেন্দ্র ও তিনটি উপকেন্দ্রে ৩ হাজার ৯শ ৬৩ জন জেএসসি ও এক হাজার একশ ৬৯ জন জেডিসি পরীক্ষার্থীসহ মোট ৫ হাজার একশ ৩২ জন, কলারোয়ায় পাঁচটি কেন্দ্র ও পাঁচটি উপকেন্দ্রে ৪ হাজার ৩শ ৯৭ জন জেএসসি, ৯শ ৯৩ জন জেডিসি ও ২৪৪জন ভোকেশনালসহ মোট ৫হাজার ৬শ ৩৪ জন, তালায় ছয়টি কেন্দ্র ও ৫টি উপকেন্দ্রে ৩ হাজার ৮শ ২৮ জন জেএসসি, ৯শ ৩২ জন জেডিসি এবং দুইশ চার জন ভোকেশনালসহ মোট ৪ হাজার ৯শ ৬৪ জন, কালিগঞ্জে পাঁচটি কেন্দ্র ও চারটি উপকেন্দ্রে ৪ হাজার একশ ৭৮ জন জেএসসি, এক হাজার ৬৪ জন জেডিসি এবং তিনশ ৩৪ জন ভোকেশনালসহ মোট ৫ হাজার পাঁচশ ৭৮ জন, দেবহাটায় তিনটি কেন্দ্র ও তিনটি উপকেন্দ্রে এক হাজার ৮শ ৪২ জন জেএসসি, তিনশ ৩৮ জন জেডিসি এবং একশ আট জন ভোকেশনালসহ মোট ২ হাজার দুইশ ৮৮ জন, শ্যামনগরে পাঁচটি কেন্দ্র ও পাঁচটি উপকেন্দ্রে ৩ হাজার ৫শ ছয় জন জেএসসি, এক হাজার ৭শ জন জেডিসি এবং একশ ৪১ জন ভোকেশনালসহ ৫ হাজার ৩শ ৪৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে।
জেলা শিক্ষা অফিসার এসএম আব্দুল্লাহ আল মামুন জানান, পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণ করতে প্রতিটি কেন্দ্রে আইনশৃংঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়োজিত থাকবে। এছাড়া প্রতিটি কেন্দ্রের দুইশ গজ এলাকায় পর্যন্ত ১৪৪ ধারা জারি থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *