ঢাকাWednesday , 31 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাটকেলঘাটায় ৩ নারীসহ নাশকতা মামলায় গ্রেফতার ৯

admin ঢাকা
আপডেট: 31 October 2018, 22:30

পাটকেলঘাটা প্রতিনিধি: পাটকেলঘাটায় নাশকতার মামলায় তিন নারীসহ নয় জনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (৩০ অক্টোবর) পাটকেলঘাটার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, কাটাখালী গ্রামের মৃত. শেখ ইউসুফ আলীর ছেলে মফিদুল্লাহ (৪৯), গনেশপুর গ্রামের মৃত. সৈয়দ আলী মোড়লের ছেলে মিজানুর রহমান (৪০), নগরঘাটা গ্রামের মৃত করিম সরদারের ছেলে কামরুল ইসলাম (৪০), একই গ্রামের মৃত উমেদ আলীর ছেলে আব্দুল হামিদ শেখ, কুমিরা মধ্যপাড়া গ্রামের মৃত শরিয়তুল্লা শেখের ছেলে আমজাদ হোসেন (৫৪), একই গ্রামের মাওলানা সহিদুর রহমানের ছেলে আব্দুল্লাহ আল ফয়সাল (২৪), ফয়সালের স্ত্রী আসমা খাতুন (২১) এবং ফয়সালের মা আমিনা রহমান (৪৫), কুমিরা গ্রামের আল আমীন সরদারের স্ত্রী হাজিরা খাতুন (২৩)।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল ইসলাম রেজা জানান, মঙ্গলবার অভিযান চালিয়ে নাশকতা মামলার আসামি কাটাখালী গ্রাম থেকে জামাত নেতা মফিদুল্লাহ, গনেশপুর গ্রাম থেকে মিজানুর রহমান, নগরঘাটা গ্রাম থেকে কামরুল ইসলাম, একই গ্রামের আব্দুল হামিদ শেখ, কুমিরা মধ্যপাড়া গ্রাম থেকে আমজাদ হোসেন, একই গ্রামের আব্দুল্লাহ আল ফয়সাল, ফয়সালের স্ত্রী আসমা খাতুন, ফয়সালের মা আমিনা রহমান, কুমিরা গ্রাম থেকে হাজিরা খাতুনকে গ্রেফতার করা হয়। তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *