ঢাকাWednesday , 31 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

খানপুরে দেবর-ভাসুরের নির্যাতনের শিকার গহবধূ, থানায় অভিযোগ

admin
October 31, 2018 10:18 pm
Link Copied!

ডেস্ক রিপোর্র্ট: সাতক্ষীরা সদর উপজেলার খানপুরে পূর্ব শত্রুতার জের ধরে দেবর, ভাসুর ও ভাসুরের ছেলের নির্মম নির্যাতনের শিকার হয়েছেন ৩ সন্তানের জননী ফাতেমা খাতুন। এ ঘটনায় সাতক্ষীরা সদর থানায় ফাতেমা খাতুন বাদী হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, নির্যাতনের শিকার ঐ গৃহবধূ খানপুর গ্রামের নূর হোসেনের স্ত্রী। পূর্ব শত্রুতার জের ধরে মঙ্গলবার সকালে পুকুরে ময়লা কাপড় ধোয়াকে কেন্দ্র করে একই এলাকার মৃত আব্দুস সাত্তারের ছেলে (দেবর) নূর জামান (৪৫) এর নেতৃত্বে তার সহোদর ভাই (ভাসুর) নূর ইসলাম (৫০) ও নূর ইসলামের ছেলে আছানুর রহমান (২২) তাকে লোহার রড ও লাঠি দিয়ে মারধর করতে থাকে।
এসময় স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্যে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যায়। এ বিষয়ে অভিযোগের সত্যতা নিশ্চিত করে তদন্তকারী কর্মকর্তা সাতক্ষীরা সদর থানার এসআই শ্যামা প্রসাদ রায় বলেন, তদন্ত পূর্বক দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।