ঢাকাWednesday , 31 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

নৌকায় ভোট চেয়ে জেলা আ’লীগের সম্পাদক নজরুল ইসলামের গণসংযোগ

admin ঢাকা
আপডেট: 31 October 2018, 22:16

ডেস্ক রিপোর্ট: আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নৌকায় ভোট চেয়ে গণসংযোগ করেছেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলাম।
বুধবার (৩১ অক্টোবর) বিকাল সাড়ে ৪টায় সদর উপজেলার শিবপুর ও আগরদাড়ী ইউনিয়ন আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের যৌথ আয়োজনে আবাদের হাট এলাকায় এই গণসংযোগ করেন তিনি।
এ সময় অনুষ্ঠিত পথসভায় সদর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি গোপাল চন্দ্র ঘোষালের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম শওকত হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি আবু সায়ীদ, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান আলী, জেলা যুবলীগের আহবায়ক আব্দুল মান্নান, সদর আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক শেখ আব্দুর রশিদ, পৌর আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক রাশিদুজ্জামান রাশি, সাংগঠনিক সম্পাদক গণেশ চন্দ্র মন্ডল, সদর উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক শেখ মনিরুল হোসেন মাসুম, জেলা পরিষদের সদস্য মনিরুল ইসলাম, সদর যুবলীগের সাধারন সম্পাদক প্রভাষক মইনুর ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ওহেদুজ্জামান টিটু, জেলা ছাত্রলীগের যুগ্ম-সম্পাদক আসিফ শাহাবাজ খান, জেলা যুবলীগের সদস্য সিদ্দিকুর রহমান। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা আকবার আলী, আবুল কালাম, তাপস কুমার, নবকুমার মন্ডল, ইউপি সদস্য ইব্রাহিম খলিল, আজহারুল ইসলাম, মহাদেব সরকার, নজরুল ইসলাম, ইয়াসিন হোসেন, শাহাদাৎ হোসেন প্রমুখ।
এসময় নজরুল ইসলাম বলেন, “দেশ এখন উন্নয়নের রোল মডেল। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার সরকার বাবাবার দরকার। আগামী নির্বাচন হবে বাংলাদেশের প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। এই নির্বাচনে আমাদের স্বোচ্চার হতে হবে। যাতে কোনো অপশক্তি নির্বাচন বানচাল করতে না পারে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগকে আবারও এদেশের রাষ্ট্র ক্ষমতায় আনতে আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *