ঢাকাWednesday , 31 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

জেলা বিএনপির সাবেক সম্পাদক সৈয়দ ইফতেখারসহ বিএনপি ও জামায়াতের ৫০ নেতা-কর্মীর নামে মামলা

admin ঢাকা
আপডেট: 31 October 2018, 20:42

ডেস্ক রিপোর্ট: নাশকতার পরিকল্পনার অভিযোগে সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. সৈয়দ ইফতেখার আলী ও বর্তমান কমিটির সহ-সভাপতি লাবসা ইউপি চেয়ারম্যান আব্দুল আলিমসহ বিএনপি ও জামায়াতের ৫০ নেতা-কর্মীর নামে মামলা দায়ের হয়েছে। সদর উপজেলার ব্রহ্মরাজপুর এলাকায় নাশকতার পরিকল্পনার অভিযোগে বুধবার মামলাটি দায়ের করা হয়।
মামলার অন্যান্য আসাসিদের মধ্যে উল্লেখযোগ্য হলেন, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও আলিপুর ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুর রউফ, জেলা নাগরিক ঐক্যের আহবায়ক অ্যাড. রবিউল ইসলাম খান ও বিএনপি নেতা আব্দুল মজিদ।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, উল্লিখিত আসামিরা নাশকতার পরিকল্পনা নিয়ে মঙ্গলবার রাতে ব্রহ্মরাজপুর এলাকায় জড়ো হলে পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে জেলা নাগরিক ঐক্যের আহবায়ক অ্যাড. রবিউল ইসলাম খান, সদর পূর্ব শাখা জামায়াতের আমির মাওলানা আব্দুল ওয়ারেশ আলী, ব্রহ্মরাজপুর ইউনিয়ন জামায়াতের আমির ইয়াসিন আলি, জামায়াত নেতা আবুল হোসেন, আক্তারুজ্জামান, মো.বাবলু, রবিউল ইসলাম ও রুবেল হোসেনক আটক করা হয়। মামলায় বাকী আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *