ঢাকাTuesday , 30 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে সরকারের উন্নয়ন প্রচারে স্বেচ্ছাসেবক লীগের সভা

admin ঢাকা
আপডেট: 30 October 2018, 22:55

আশাশুনি প্রতিনিধি: সরকারের উন্নয়ন তুলে ধরে সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক এমপির পক্ষে আশাশুনি সদরে নির্বাচনী প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ অক্টোবর) বিকালে আশাশুনি বাজার চত্বরে আশাশুনি সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ এই সভার আয়োজন করে।
স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সমীরণ কুমার বাইনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মীর মোস্তাক আলী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা সহ-সভাপতি অ্যাডভোকেট সাইদুজ্জামান জিকো, ইঞ্জিনিয়র মফিজুর রহমান, গোলাম মোস্তফা, সাতক্ষীরা সদর উপজেলা আহবায়ক অ্যাডভোকেট ফারুক হোসেন, আশাশুনি উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি এসএম সাহেব আলি, সাংগঠনিক সম্পাদক জিএম মঞ্জুরুল ইসলাম ও যুগ্ম সম্পাদক বিকাশ মন্ডল প্রমুখ।
বক্তারা বর্তমান সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে আগামী নির্বাচনে এই ধারা অব্যাহত রাখতে নৌকা প্রতীকের প্রার্থীকে ভোট দেওয়ার আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *