ঢাকাTuesday , 30 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

খলিষখালীতে ইউনিয়ন কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন

admin ঢাকা
আপডেট: 30 October 2018, 22:44

খলিষখালী (পাটকেলঘাটা) প্রতিনিধি: পাটকেলঘাটা খলিষখালী ইউনিয়ন কৃষকলীগের ত্রি-বার্ষিক সস্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ অক্টোবর) বিকাল ৪টায় খলিষখালী শৈববালিকা বিদ্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন কৃষকলীগের আহবায়ক বিধান চন্দ্র দাশের সভাপতিত্বে ও উপজেলা কৃষকলীগের সদস্য সচিব প্রভাষক আমিনুজ্জামানের পরিচালনায় সম্মেলন উদ্বোধন করেন উপজেলা কৃষকলীগের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা ময়নুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা কৃষকলীগের সভাপতি বিশ্বজিৎ সাধু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ঘোষ সনৎ কুমার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইখতিয়ার হোসেন, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মঞ্জুর হোসেন, জেলা কৃষকলীগের সহসভাপতি প্রভাষক স.ম আতিয়ার রহমান, খলিষখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাংবাদিক মোজাফ্ফর রহমান।
এ সময় আরো উপস্থিত ছিলেন, খলিষখালী ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ওয়াজেদ মোড়ল, তালা উপজেলা কৃষকলীগের যুগ্ম আহবায়ক শংকর কুমার দাশ, খলিষখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সমীর কুমার দাশ, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল সরদার, সাংবাদিক মনিরুজ্জামান মনি প্রমুখ।
সম্মেলনে বিধান চন্দ্র দাশকে সভাপতি ও আব্দুল্লাহ সিদ্দিকীকে সাধারণ সম্পাদক করে ৬১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *