বাস ও ট্রাক সংঘর্ষে এক মহিলার হাত বিচ্ছিন্ন
আবু রাইয়ান: পাটকেলঘাটার সুভাশীনি বাজারে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে রওশন আরা (৪০) নামে এক মহিলার হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। মঙ্গলবার ( ৩০ অক্টোবর) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত রওশন আরা ডুমুরিয়া থানার ধামালিয়া ১নং ইউনিয়নের মান্দ্রা গ্রামের আহমেদ আলীর মেয়ে।
প্রত্যক্ষদর্শী জানায়, চুকনগর থেকে সাতক্ষীরাগামী বাসের জানালার পাশে বসেছিলেন রওশন আরা। বাসটি সুভাশীনি বাজারে পৌঁছুলে পাশ কাটিয়ে যাওয়া একটি ট্রাকের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থানেই বাসযাত্রী রওশন আরার শরীর থেকে একটি হাত বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্বার করে সদর হাসপাতালে ভর্তি করে।

Leave a Reply