ঢাকাTuesday , 30 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

চুকনগরে গাঁজাসহ চায়ের দোকানদার গ্রেফতার

admin ঢাকা
আপডেট: 30 October 2018, 22:41

চুকনগর (খুলনা) প্রতিনিধি: চুকনগরে গাঁজাসহ এক চায়ের দোকানদারকে গ্রেফতার করেছে পুলিশ। আটককৃত গাজা ব্যবসায়ী উপজেলার মালতিয়া গ্রামের মুনছুর আলীর ছেলে রফিকুল ইসলাম (৩৫)। সোমবার (৩০ অক্টোবর) রাত আনুমানিক ৯টার দিকে চুকনগর সাতক্ষীরা মহাসড়কে অবস্থিত চায়ের দোকান থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানাযায়, সোমবার রাত আনুমানিক ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাগুরাঘোনা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই জাকারিয়া হুসাইন এবং এএসআই কেএম ফরহাদ হোসেনের নেতৃত্বে চুকনগর সাতক্ষীরা রোডে অবস্থিত চায়ের দোকানে অভিযান চালানো হয়। এসময় দোকানের বাক্সের ভিতর ওষুধের কার্টনে রাখা গাঁজা উদ্ধারসহ তাকে আটক করা হয়। মঙ্গলবার দুপুরে মাদক আইনে মামলা দিয়ে তাকে জেল হাজতে পাঠানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *