কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জের খানজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির এক স্কুল ছাত্রীকে ধর্ষণের চেষ্টাকালে ইছমাইল গাজী নামে এক বৃদ্ধকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। তিনি উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের ব্রজপাটুলিয়া গ্রামের মৃত মানিক গাজীর ছেলে।
স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, সোমবার (২৯ অক্টোবর) সন্ধ্যার দিকে ৬ষ্ঠ শ্রেণিতে পড়–য়া নাতনীকে ক্ষেত থেকে সবজি তোলার কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে পাশর্^বর্তী বাগানে নিয়ে জোর পূর্বক ধর্ষণের চেষ্টা চালায় নানা ইছমাইল গাজী। মেয়েটির চিৎকারে স্থানীয় এলাকাবাসী ঘটনাস্থলে যেয়ে ইছমাইল গাজীকে হাতেনাতে আটক করে গণধোলাই দিয়ে থানায় খবর দেয়।
পরবর্তীতে থানার উপ-পরিদর্শক নিয়াজ মোহাম্মদ খান ও সহকারি উপ-পরিদর্শক মোজাফ্ফর হোসেন ঘটনাস্থলে গিয়ে ওই বৃদ্ধকে আটক করে। এ ব্যাপারে মেয়ের পিতা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন (মামলা নম্বর: ১৮, তারিখ: ৩০/১০/২০১৮ খ্রি.)। কালিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজিব হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। আসামিকে সোমবার সকালে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
