ঢাকাTuesday , 30 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাবেক শিক্ষা সচিব নজরুল ইসলাম খানের মায়ের ইন্তেকাল

admin ঢাকা
আপডেট: 30 October 2018, 21:10

মণিরামপুর (যশোর) প্রতিনিধি: সাবেক শিক্ষা সচিব নজরুল ইসলাম খান (এনআই খান) এর মাতা আয়েশা খান (৮৮) ইন্তেকাল করেছেন (ইন্না……………রাজিউন)। মরহম আয়েশা খান যশোরের মণিরামপুর উপজেলার মশ্মিমনগর গ্রামের মৃত ইনছার খানের সহধর্মিনী। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে যশোর ২’শ ৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
মরহুমা আয়েশা খান ৫ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। পারিবারিক সূত্রে জানা যায়, মুরহুমা আয়েশা খান দীর্ঘদিন ধরে বার্ধ্যক্যজনিত জটিল রোগে ভুগছিলেন।
এদিকে মৃত্যুর খবর শুনে রাতে মরহুমার বাসভবনে ছুটে যান যশোর জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল, জেলা প্রশাসক আব্দুল আওয়াল, মণিরামপুর উপজেলা নির্বাহী অফিসার আহসান উল্লাহ শরিফী, জেলা অতিরিক্ত পুলিশ সুপার আনছার উদ্দীন, জেলা যুবলীগের সভাপতি মোস্তফা ফরিদ আহম্মেদ চৌধূরী, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন, কেন্দ্রীয় আ’লীগের ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য ইয়াকুব আলী, কেশবপুর উপজেলা আ’লীগের নেতা শেখ রফিকুল ইসলাম, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মিকাইল হোসেন, জেলা পরিষদের সদস্য শহিদুল ইসলাম মিলন, স্থানীয় ইউপি চেয়ারম্যান আবুল হোসেন, উপজেলা যুবলীগের আহবায়ক উত্তম চক্রবর্তী বাচ্চুসহ প্রশাসন ও বিভিন রাজনৈতিক-সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *