ঢাকাTuesday , 30 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাইকগাছা উপজেলা স্বাস্থ্য সেবা গ্রহিতা ফোরামের সমন্বয় সভা

admin ঢাকা
আপডেট: 30 October 2018, 21:53

পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছায় উপজেলা স্বাস্থ্য সেবা প্রদানকারী ও স্বাস্থ্য সেবা গ্রহিতা ফোরামের সমন্বয় সভা এবং প্রসূতি মায়েদের ওষুধ ও শিশুদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে ফোরামের সভাপতি অধ্যাপক জিএম আজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমন্বয় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. নজরুল ইসলাম। উপস্থিত ছিলেন, মেডিকেল অফিসার (আরএমও) ডা. সুজন কুমার সরকার, ফোরামের সহ-সভাপতি অ্যাড শফিকুল ইসলাম কচি, সম্পাদক গাজী শহিদুল ইসলাম খোকন, সদস্য অ্যাড. মোজাফফার হাসান, সাংবাদিক আলাউদ্দীন রাজা, নিজাম উদ্দীন, স্যানিটারি ইন্সপেক্টর উদয় কুমার মন্ডল, হাসপাতালের প্রধান করণিক সঞ্জীব পাল, ওয়েভ ফাউন্ডেশনের শরিফুল ইসলাম লিটন ও গোলাম কিবরিয়া। সমন্বয় সভা শেষে হাসপাতালে চিকিৎসাধীন গরীব, অসহায় উপজেলার লক্ষ্মীখোলা গ্রামের গর্ভবতী মা সুফিয়া বেগমের ওষুধ ও তালার দোহর গ্রামের কুলসুম বেগমের শিশু কন্যাকে বস্ত্র প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *