ঢাকাMonday , 29 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরের নওয়াবেঁকী বিড়ালাক্ষী মাদ্রাসার পরীক্ষার্থীদের জন্য দোয়া

admin ঢাকা
আপডেট: 29 October 2018, 23:14

নওয়াবেঁকী (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগরের নওয়াবেঁকীতে এবতেদায়ী শিক্ষা সমাপনী ও জেডিসি পরীক্ষার্থীদের জন্য দোয়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ অক্টোবর) সকাল ১০টায় উপজেলার নওয়াবেঁকী বিড়ালাক্ষী কাদরিয়া সিনিয়র মাদ্রাসার ছাত্র ছাত্রীদের উপস্থিতিতে মাদ্রাসার নিজস্ব হলরুমে এ দোয়া অনুষ্ঠিত হয়। এবার ৫ম শ্রেণি থেকে মোট ২৮ জন ও ৮ম শ্রেণি থেকে ৭৬ জন পরীক্ষায় অংশ নিচ্ছে।
সভায় মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা অহিদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি ও আটুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী কামরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাওলানা আব্দুর রউফ। বিদায়ী ছাত্রদের মধ্যে বক্তব্য রাখেন, হাফেজ মারুফ বিল্লাহ। এ সময় শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন মঈন উদ্দিন মাহমুদ, আবু মহাসীন হোসেন, মাওলানা আ. গফুর, রফিকুল ইসলাম ও অহিদুজ্জামান। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাদ্রাসার শিক্ষক মাওলানা আব্দুল রউফ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *